
এসো আমরা সহজে কুরআন শিখি
Choose Plan
Standard Licenseএসো আমরা সহজে কুরআন শিখি
আমরা অনেকেই বিভিন্ন প্রতিকুলতার জন্য শৈশবে কোরআন পড়া শিখতে পারিনি বা শিখেছিলাম কিন্তু পড়তে খুবই কষ্ট হয় অথবা সুযোগই হয়নি, যা আজ আমাদের জন্য আফসোসের কারণ হয়ে দাড়িয়েছে। আর মুসলিম হওয়া সত্ত্বেও কোরআন পড়তে না পারা খুবই লজ্জার। কিন্তু কুরআন পড়া কি আসলেই কঠিন? এই ব্যাপারে মহান আল্লাহ তা,য়ালা কি বলেছেন, وَ لَقَدۡ یَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّکۡرِ فَہَلۡ مِنۡ مُّدَّکِرٍ ﴿۱۷﴾ ওয়ালাকাদ ইয়াছছারনাল কুরআ-না লিযযি করি ফাহাল মিম মুদ্দাকির। কুরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। তবে আমাদের কাছে এটা কঠিন কেন? এর মুল কারণ আমরা কোরআন শিখার আগেই এটাকে কঠিন মনে করি, আবার অনেকে শিখার সঠিক নিয়মটাই জানি না। তাই প্রথমেই আমাদের সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। আসসালামু ওয়ালাইকুম। আমি হাফেজ ও আলেম, মুহাম্মাদ যুবাইর আহমাদ। দীর্ঘ ৭ বছরেরও বেশি সময় ধরে আমি মুসলমান ভাইদের কোরআন শিক্ষা দিয়ে আসছি। আর এই কোরআন শিখার সুযোগ বাংলাদেশের সব মানুষের কাছে পৌঁছে দিতে, আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তৈরি করেছি্ ,এসো সহজে কুরআন শিখি । .......................................।